Showing posts with label railway. Show all posts
Showing posts with label railway. Show all posts

Thursday, 11 November 2010

রেলের জন্য পৃথক মন্ত্রণালয় দাবি

এদেশের যাতায়াত ব্যবস্থায় রেল অত্যন্ত কার্যকর ও পুরানো একটি বাহন যা পৃথিবীর অধিকাংশ দেশেইে মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এটি আমাদেরও যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসাবে বিবেচিত ছিল। সময়ের পরিক্রমায় আর অবহেলায় আজ রেলের অবস্থা সঙ্কটাপন্ন। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য রেলের নেটওয়ার্ক সম্প্রসারণ, ডাবল লাইন ও ডুয়েল গেজ লাইন নির্মাণ, দক্ষ লোকবল বৃদ্ধি, পর্যাপ্ত ইঞ্জিন ও বগি সংগ্রহ, রেলের কারখানা কার্যকর করার উদ্যোগ নিতে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের প্রয়োজন। যা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহজেই ভূমিকা রাখতে পারবে। পৃথক মন্ত্রণালয়ই এর সমাধান।

দূষণ, জ্বালানি ব্যয়, দূর্ঘটনা ও দূর্ঘটনাজনিত মৃত্যু-আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ, যাতায়াত সংকট কমাতে ঢাকা থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে পঞ্চগড়, ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে খুলনাসহ দেশের সকল জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ডাবল রেল লাইন চালু করা দরকার।

ক্রমবর্ধমান মানুষের যাতায়াত চাহিদা পুরণ করতে রেল ব্যবস্থাকে আরো কার্যকর করার বিকল্প নাই। রেল পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক। এছাড়া বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ভূমি ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সড়ক পথের জন্য অনেক বেশি জমি অধিগ্রহণ খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দূষণ, জালানি ব্যয়, চলাচলের জন্য দূর্ঘটনা ও আর্থিক ক্ষতি বাড়ছে। এসব দিক বিবেচনায় নিয়ে দূরপাল্লার যাতায়াতের ক্ষেত্রে রেলকে প্রাধান্য দেয়া দরকার।